লক্ষ্মীপুর পৌর বিপনী বিতান মার্কেট ব্যবসায়ীদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টা থেকে শুরু হয়ে সন্ধা ৫ টা পর্যন্ত ভোট গননা শেষ হয়। ভোট গননা শেষে বিজয় প্রার্থীর না ঘোষণা করা হয়। নির্বাচিত হয়েছেন এম এ মাসুদ (অর্পিতা ফ্যাশন) সভাপতি ও বিনা প্রতিদ্বন্দ্বিতার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল ওহাব শাকিব (স্বপ্নসাজ কসমেটিকস)। ব্যবসায়ীদের অংশগ্রহণের মাধ্যমে মোট ১১৩ টি ভোটারের মধ্যে ১১২ জন ভোট প্রদান করেছেন। এতে সভাপতি ও সাংগঠনিক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি পদসমূহে বিনা প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন (হাওলাদার টেলিকম), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসিফ (আসিফ টেলিকম), সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব (ম্যাক্স ফ্যাশন), কোষাধ্যক্ষ আহম্মদ রাকিব (ফ্রেন্ডস ফ্যাশন)।
আগামী এক বছরের জন্য নির্বাচিত কমিটি পরিচালনা করেন জামান হোমিও হলের স্বত্বাধিকারী ডা: শরিফুল ইসলাম।
মার্কেটের উন্নয়নে ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থাকার অভিপ্রায়ে পৌর বিপণী বিতান মার্কেটের ব্যবসায়ীদের নির্বাচনের কমিটির ব্যবসায়ীরা আগামী দিনগুলোতে সবাই একে অপরের সহযোগিতায় বন্ধুসুলভ আচরণ করে মার্কেট এবং ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যাশায় সবার সহযোগিতা কামনা করেন।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
