কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় কুটির শিল্প ও বাণিজ্য মেলায় লটারির নামে চালানো অবৈধ জুয়ার আসর বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল ১০টায় পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ঝলক পরিষদের ব্যানারে এ কর্মসূচি হয়। শিল্প ও সংস্কৃতির নামে জুয়া নয়, স্লোগানে বক্তারা বলেন, কুমিল্লা কুটির শিল্প ও বাণিজ্য মেলায় লটারি ও ড্রয়ের নামে একটি সুপরিকল্পিত জুয়া চক্র গড়ে উঠেছে। এতে শিক্ষার্থী ও তরুণ সমাজ দিনদিন জড়িয়ে পড়ছে অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ডে। তারা আরও বলেন, এসব কার্যক্রম অবিলম্বে বন্ধ না করলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন, ঝলক পরিষদের সভাপতি বশির আহমেদ বাবুল, উপদেষ্টা মামুনুর রশিদ, সিবিএ নেতা (বার্ড) মোঃ জাকির হোসেন, কুমিল্লা মানবিক টিমের সভাপতি, আব্দুল হান্নান বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আরো বলেন, মেলার আড়ালে জুয়াড়িদের স্বর্গরাজ্য তৈরি হয়েছে। জেলা প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে এই অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
