চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাত বছর বয়সী শিশু সুমাইয়া আক্তারকে ধর্ষণ ও হত্যার দায়ে মোমিনুল ইসলাম (১৭) নামের এক তরুণকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করা হয় আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি সকালে স্কুলে যাওয়ার পথে নিখেঁাজ হয় পারকৃষ্ণপুর গ্রামের শিশু সুমাইয়া। ওই রাতেই একই গ্রামের শিমক্ষেতের নিচে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার আলামতের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত মোমিনুল ইসলামকে গ্রেপ্তার করে। সে একই গ্রামের নূর ইসলামের ছেলে। পরবর্তীতে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় মোমিনুল। তদন্ত শেষে পুলিশ পরিদর্শক শেখ মাহবুবুর রহমান অভিযোগপত্র দাখিল করেন।
মামলায় ২৪ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) এম এম শাহজাহান মুকুল বলেন, “আসামির বয়স কম হওয়ায় প্রচলিত আইনের ভিত্তিতে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।”তবে মামলার বাদী ও নিহতের বাবা নাছিরুল ইসলাম রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
