ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন আজ বুধবার, শুভ জন্মাষ্টমী। সনাতন ধর্মাবলম্বীদের মতে, শ্রীকৃষ্ণ অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা, দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই এ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। শান্তিহীন পৃথিবীতে শান্তি আনতেই শ্রীকৃষ্ণের আবির্ভাব। দ্বাপর যুগের শেষভাগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরার রাজা কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম।
জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ পৃথক বাণী দিয়েছেন।
তিনি গোবর্ধন পর্বতকে এক আঙুলে তুলেছিলেন বলে তাঁর আরেক নাম গোবর্ধন।
দেশব্যাপী এবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় আড়ম্বর-আনুষ্ঠানিকতায় উদযাপন করা হবে মহাবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি।
হিন্দু সম্প্রদায় উপবাস, অর্চনা ও কৃষ্ণ নাম কীর্তনসহ বিভিন্ন আচার-উপাচারের মাধ্যমে দিনটি উদযাপন করবে।
মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটি জন্মাষ্টমী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
পূজা উদযাপন কমিটি জানিয়েছে, জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির, পলাশী বাজার, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, জাতীয় প্রেস ক্লাব, পল্টন, শহীদ নূর হোসেন স্কয়ার, গোলাপ শাহ মাজার, গুলিস্তান মোড়, নবাবপুর রোড, রায় সাহেব বাজার হয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
