অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল। তারা তিন উপদেষ্টার অপসারণ দাবি করেন। তবে কোনো উপদেষ্টার নাম উল্লেখ করেনি দলগুলো। এসব উপদেষ্টার নাম প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো হবে বলে দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে।
আজ শুক্রবার সকালে মগবাজার আলফালাহ মিলনায়তনে আট দলের যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
তাদের নাম আমরা প্রধান উপদেষ্টার কাছে পাঠাব।’
মোহাম্মদ তাহের বলেন, ‘আমরা আশা করেছিলাম প্রফেসর ইউনূসের মতো একজন বিশাল ব্যক্তিত্ব উনি কোনো অন্যায় চাপে নতি স্বীকার না করে দেশ ও জনগণের স্বার্থে অটল থেকে সংস্কার কমিশনের দেওয়া সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করবেন। কিন্তু গতকাল উনার ভাষণে আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ করেছি—সরকার তাদের নিয়োজিত কমিশনের সুপারিশ গ্রহণ না করে সেখানে যথেষ্ট কাটছাঁট দিয়ে একটি দলের সঙ্গে ব্যাপক কম্প্রোমাইজ করে, জনগণের স্বার্থে নয়।
একটি বিশেষ দলের স্বার্থে অনেক পরিবর্তন এনে তার ভাষণ দিয়েছেন। যার ফলে জনগণ অত্যন্ত হতাশ হয়েছে।’
দৈনিক সকালবেলা National Daily Newspaper
