Thursday , 25 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া
--ফাইল ছবি

মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া

অনলাইন ডেস্ক:

ইউক্রেনের মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।   বিবিসি জানিয়েছে, রাশিয়ার ঘিরে রাখা শহরটি থেকে বেসামরিক নাগরিকদের অন্যত্র সরে যাওয়ার সুবিধার্থে স্থানীয়ভাবে একদিনের জন্য যুদ্ধবিরতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা রয়েছে।

গতকাল বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই মানবিক অভিযান সফল করতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক দূত এবং রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির সরাসরি অংশগ্রহণে এটি পরিচালনার প্রস্তাব করা হচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, মারিউপোল থেকে জাপোরিঝিয়ায় একটি মানবিক করিডর চালু করা হবে। রাশিয়ার নিয়ন্ত্রিত বন্দর বারডিয়ানস্ক হয়ে বেসামরিক নাগরিকরা মারিউপোল শহর ছাড়তে পারবেন।

একদিনের জন্য যুদ্ধবিরতি মেনে নিয়ে মানবিক করিডোরের প্রতি নিঃশর্ত শ্রদ্ধা প্রদর্শনের নিশ্চয়তা লিখিতভাবে দেওয়ার জন্য আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৬টা পর্যন্ত ইউক্রেন কর্তৃপক্ষকে সময় বেঁধে দেওয়া হয়েছে।

তবে, এ ব্যাপারে ইউক্রেনের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: বিবিসি।

About Syed Enamul Huq

Leave a Reply