আওয়ামী লীগের আজ বুধবারের ঢাকার শান্তি সমাবেশে ১০ হাজার নেতাকর্মী নিয়ে অংশ নিতে যাচ্ছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম।
নেতাকর্মীদের যাতায়াতের জন্য ব্যবস্থা করা হয়েছে বলাকা, গাজীপুর, কিরণমালা, ভিআইপি, তুরাগ, প্রজাপতিসহ বিভিন্ন পরিবহন কম্পানির ২৮০টি বাস। থাকছে মাইক্রোবাস ও প্রাইভেট কারের বিশাল বহর। নগরীর ৯টি সাংগঠনিক থানার ৫৭টি ওয়ার্ড থেকে গাড়িগুলো দুপুরে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।
এ জন্য মঙ্গলবার রাতেই যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
তাদের সহায়তা করেন ১৫ জন সহকারী বাবুর্চি। আজ বুধবার সকাল থেকে ২০০ জন কর্মী রান্না করা খিচুড়ি প্যাকেট করার কাজ করেন। ১০ হাজার প্যকেটে ভরে ৭টি ট্রাকে করে খিচুড়ি ও ২০ হাজার পানির বোতল নিয়ে বেলা ১২টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিশাল গাড়ির বহর।
রেষ্টুরেন্টে এত লোকের দুপুরের আপ্যায়ন অসম্ভব। তাই রান্না করে ১০ হাজার লোকের আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
