লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুরে ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কের চৈতাইল্যা দিঘির পাড় নাম স্থানে ট্রাক চাপায় নিহত হয়েছে মুসা নামের ৪ বছরের একটি শিশু। নিহত মুসা সোনাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড এর হায়দার আলী বেপারি বাড়ির আক্তার ও ফাতেমা দম্পতির সন্তান। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আনুমানিক সকাল ৮ টার দিকে লক্ষ্মীপুর থেকে একটি দ্রুতগামী ট্রাক (চট্র মেট্রো-ট ১১-৭৮৯৩) মাল বোঝাই করে রায়পুর অভিমুখে যেতে থাকলে চৈতাইল্যা দিঘির পাড় নামক স্থানে রাস্তা পারাপারের সময় মুসা (৪) নামের শিশুটি ঘাতক ট্রাকের চাপায় প্রাণ হারায়। সড়কের সাথে থেতলে যায় তার পুরো দেহ।দুর্ঘটনার সাথে সাথেই স্থানীয়রা ট্রাকটিকে আটক করলে ততক্ষণে পালিয়ে যায় চালক। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, মুসা নামের চার বছরের একটি শিশু সড়কে ট্রাকের ধাক্কায় খুবই ভয়াবহ ভাবে দুর্ঘটনায় মারা যায়। পরিবারের অনুরোধে মরদেহ তাদের নিকট হস্তান্তর করা হয় এবং ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাক ও চালকের নামে আইনি ব্যবস্থা নেওয়া চলমান রয়েছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
