Wednesday , 24 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু

ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু

বরিশাল প্রতিনিধি:
বরিশালে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুও। বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪১২ জন। এর মধ্যে শুধু জুন মাসেই নতুন ভর্তি হয়েছে ২১৫ জন রোগী। হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি বছরের শুরু থেকে সুস্থ হয়ে ফিরে গেছেন ৩১৬ জন। তবে মৃত্যুবরণ করেছেন ৩ জন রোগী। বর্তমানে এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১৯ জন রোগী। আগের দিন ভর্তি ছিলেন ৯১ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, বিভাগের ছয়টি জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ বছর এখন পর্যন্ত ভর্তি হয়েছেন ২ হাজার ৪৮৬ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৩২৪ জন রোগী। সবচেয়ে উদ্বেগজনক অবস্থা বরগুনা জেলায়। এখানেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। বরগুনায় মোট আক্রান্ত ১ হাজার ৩৫৪ জন এবং মৃত ৭ জনের মধ্যে ৫ জনই এই জেলার বাসিন্দা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বর্ষাকাল শুরু হওয়ায় মশার প্রজনন বাড়ছে, যা ডেঙ্গুর বিস্তার ত্বরান্বিত করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজন যথাযথ জনসচেতনতা, ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং মশা নিধন কার্যক্রমের জোরদার বাস্তবায়ন। সরকারি—বেসরকারি পর্যায়ে তৎপরতা বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষকেও ঘরের ভিতর ও বাইরে জমে থাকা পানির স্থায়ী উৎসগুলো পরিষ্কার রাখতে আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

About Syed Enamul Huq

Leave a Reply