Thursday , 25 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
হবিগঞ্জে দুই মাদক কারবারি আটক

হবিগঞ্জে দুই মাদক কারবারি আটক

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে থান কাপড়ে মোড়ানো ৫৭কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশনব্যাটালিয়ন (র্যাব) — ৯ এর সিপিসি—৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প।
আটককৃতরা হলেন — মাধবপুর উপজেলার মির্জাপুর গ্রামের জহুর উদ্দিনের পূত্র মনির মিয়া (৪৭) ও একই গ্রামের আব্দুল মজিদের পূত্র সাইদুর রহমান (৩৬)। গত শুক্রবার সন্ধ্যা ৬টায় র্যাব —৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম, শহিদুল ইসলাম সোহাগ সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত ভোর রাত ৪টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নারায়নপুর এলাকার টঙ্গীর মোড় থেকে তাদেরকে আটক করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, র্যাব—৯ সিপিসি—৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার টঙ্গীর মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় থান কাপড়ে মোড়ানো অবস্থায় ৫৭ প্যাকেট ( ১কেজি) মোট ৫৭ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জব্দকৃত মাল ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মাধবপুর থানায় তাদেরকে হস্তান্তর করা হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply