খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী বর্ডার গার্ড বাংলাদেশের (২৩ বিজিবি) সঙ্গে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।
আজ সোমবার (২১ জুলাই) ভোরে এই ঘটনা ঘটে। এ সময় অস্ত্র, গোলাবারুদসহ বিপুল সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, আজ সোমবার ভোর রাত সাড়ে ৪টার দিকে মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়নে পুংপাড়ার এলাকার গীর জঙ্গলে বিজিবির টহলদলের ওপর গুলি চালায় অস্ত্রধারী সন্ত্রাসীরা।
মাটিরাঙ্গার জামিনীপাড়া ২৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খালিদ ইবনে হোসেন জানান, ঘটনাস্থল থেকে তল্লাশি চালিয়ে ২টি রাইফেল, ১টি পিস্তল, ১টি শটগান ও ১৬ রাউন্ড গুলিসহ চাঁদা আদায় রশিদ ও বিপুল সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
