জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন শিক্ষকরা। ফলে তোপখানা রোডের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে। যানবাহনগুলোকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এলাকা না ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা।
জাতীয়করণসহ শতভাগ উৎসব ভাতা, ৪৫ শতাংশ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতার দাবিতে তাদের এই মহাসমাবেশ। কর্মসূচিতে যোগ দিতে সারা দেশ থেকে শিক্ষকরা ঢাকায় এসেছেন। এদিকে শিক্ষকদের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এছাড়া বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ জানিয়েছে ডিএমপি।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
