Thursday , 25 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নেপালের অন্তর্বর্তী সরকারপ্রধানের শপথ অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
--সংগৃহীত ছবি

নেপালের অন্তর্বর্তী সরকারপ্রধানের শপথ অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত

অনলাইন ডেস্কঃ

নেপালে অন্তর্বর্তী সরকারপ্রধানের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সে দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। শুক্রবার সন্ধ্যায় নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন তিনি।

এ সময় তিনি নবনিযুক্ত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল।

নেপালে বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।শপথের মাধ্যমে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার ইতিহাস গড়েন এই সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শপথ গ্রহণের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেপালের ভাইস প্রেসিডেন্ট রাম সহায় যাদব, প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাওয়াত এবং সেনাপ্রধান অশোক রাজ সিগদেল।

কার্কির শপথ গ্রহণের পরই নেপালে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।

২০২৬ সালের ৫ মার্চে হবে নির্বাচন। নেপালের জেন-জি আন্দোলনকারী, প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেল এবং সেনাপ্রধান অশোক রাজ সিগদেলের মধ্যে আলোচনায় মতৈক্য হওয়ার পরই কার্কিকে প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত হয়েছিল। 

About Syed Enamul Huq

Leave a Reply