Thursday , 25 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
আ. লীগের সাধারণ কর্মী-সমর্থকদের রাজনৈতিক অধিকার রয়েছে : নুরুল হক নুর
--সংগৃহীত ছবি

আ. লীগের সাধারণ কর্মী-সমর্থকদের রাজনৈতিক অধিকার রয়েছে : নুরুল হক নুর

অনলাইন ডেস্ক:

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘২৪-এর গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামী লীগ যেহেতু জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। আমরা মনে করি, শীর্ষ নেতারা দেশ থেকে পালিয়ে গিয়ে তাদের রাজনীতিকে কার্যত কবর দিয়ে গেছে। কাজেই আওয়ামী লীগের সাধারণ কর্মী-সমর্থক কিংবা সাধারণ নেতাকর্মীদের রাজনৈতিক অধিকার রয়েছে, মানবাধিকার রয়েছে। তারা যদি কোনো দল করতে চায়, সেই দলে যেন তাদের ওয়েলকাম করে, আমার আহ্বান সেটি।

 সোমবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন।নুরুল হক নুর বলেন, কিন্তু কেউ যদি ছদ্মবেশ ধারণ করে অন্য দলে ঢুকে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়—সেটাও সেসব দলকে সতর্ক থাকতে হবে। আমরা কিছু জায়গায় দেখেছি। দিনে অন্য দল করে, রাতে আওয়ামী লীগের গোপন মিটিং করে।

এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান, জেলা গণ অধিকার পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুজন আহমেদ ও সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর প্রমুখ।

About Syed Enamul Huq

Leave a Reply