Friday , 26 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সংসদ অধিবেশনে সাউন্ড সিস্টেম বিভ্রাটের ঘটনায় তদন্ত কমিটি
--ফাইল ছবি

সংসদ অধিবেশনে সাউন্ড সিস্টেম বিভ্রাটের ঘটনায় তদন্ত কমিটি

অনলাইন ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশনে হওয়া সাউন্ড সিস্টেমে (শব্দযন্ত্রে) বিভ্রাটের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে সংসদ কমিটি। ওই ঘটনা নাশকতা ছিল কি না, তা তদন্ত করে ৩ এপ্রিলের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সংসদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সংসদ কমিটির সভাপতি চিফ হুইপ নূরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশনে শব্দযন্ত্রের বিভ্রাটের কারণে অধিবেশন কিছু সময় বন্ধ রাখতে হয়। পরদিনের বৈঠকেও হেডফোন ও সাউন্ড সিস্টেম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

চিফ হুইপ সাংবাদিকদের বলেন, ‘এটার জন্য তদন্ত কমিটি হয়েছে, সার্জেন্ট অ্যাট আর্মসের নেতৃত্বে। এখানে রিয়েলি একটা সাবোটাজ হয়েছে বলে আমরা ধারণা করি।

অ্যাকচুয়ালি সাউন্ড সিস্টেমের জন্য যে প্রবলেম তার জন্য এক্সপার্ট লোকজনকে এখানে আমন্ত্রণ জানিয়েছি বুয়েট থেকে।’চিফ হুইপ জানান, তদন্ত কমিটি দুটি বিষয় দেখবে। কোনো সাবোটাজ হয়েছে কি না, আর আসলে সাউন্ড সিস্টেমে সমস্যা কী, তার সমাধান কিভাবে করা যায়। এক প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, ‘হেডফোনের ব্যাপারটা নিয়ে সবার অভিযোগ, আমার নিজেরও অভিযোগ।

About Syed Enamul Huq

Leave a Reply