Wednesday , 24 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে : রাশেদ খান
--রাশেদ খান।

শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে : রাশেদ খান

অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আবারও গুপ্ত রাজনীতিতে ফিরতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি দাবি করেন, ছাত্ররাজনীতি নিষিদ্ধ নয়, অপসংস্কৃতি নিষিদ্ধ হোক। আজ রবিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান। তিনি বলেন, গণ-অভ্যুত্থানের পর থেকে ছাত্ররাজনীতিতে ইতিবাচক পরিবর্তন হয়েছে।

সম্প্রতি ছাত্ররাজনীতি নিষিদ্ধের আন্দোলন হয়েছে রাজধানীর ইডেন কলেজে। যা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রসংগঠনগুলোর নেতারা। এ বিষয়ে রাশেদ খান বলেন, ছাত্ররাজনীতি নিষিদ্ধের নামে গত রাতে ইডেন কলেজ উত্তাল হয়েছে।

অবাক হয়ে গেলাম, এসব শিক্ষার্থীর অধিকাংশই নেকাব কিংবা মাক্স পরা! অথচ জুলাই গণ-অভ্যুত্থানের সময় ইডেনের যেসব শিক্ষার্থী গেট ভেঙে নেমে এসেছিলেন, তারা কিন্তু খুব স্বাভাবিক পোশাকেই বের হয়ে এসেছিলেন। তারা নেকাব বা মাস্ক পরে নিজেকে লুকাতে চাননি।ইডেন শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে রশেদ খান বলেন, আমি আমার এই বোনদের পরামর্শ দেব, প্রতিদিন সন্ধ্যার পরে ইডেনের সামনে রাস্তার দুই ধার দিয়ে যেসব কাপলরা বসে থাকে… কারা বসে থাকে জানি না, কিন্তু এটা বন্ধ করতে পারলে আপনাদের সুনাম হবে। এটা বন্ধের দাবিতে আন্দোলন করলে মানুষ সাধুবাদ জানাবে।

সর্বশেষ ছাত্ররাজনীতি নিষিদ্ধ নয়, অপসংস্কৃতি নিষিদ্ধ হোক—এমনটাই চান বলে জানান রাশেদ খান।

About Syed Enamul Huq

Leave a Reply