Wednesday , 12 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

জাতীয়

আজ থেকে কোচিং সেন্টার বন্ধ

আজ থেকে কোচিং সেন্টার বন্ধ

অনলাইন ডেস্ক: আগামী ৩০ এপ্রিল শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা উপলক্ষে আজ বুধবার (২৬ এপ্রিল) থেকে ২৩ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ পরীক্ষা উপলক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলাবিষয়ক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করার সময় শিক্ষামন্ত্রী দীপু মনি কোচিং বন্ধের এই ঘোষণা দেন। এ ছাড়া তিনি জানান, কেন্দ্রসচিব ছবি ... Read More »

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জাইকা প্রেসিডেন্ট

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জাইকা প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট আকিহিকো তানাকা। আজ বুধবার সকালে টোকিও আকাসাকা প্যালেস স্টেট গেস্ট হাউসে গিয়ে সাক্ষাৎ করেন আকিহিকো তানাকা। একই গেস্ট হাউজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ-জাপান কমিটি ফর ইকোনমিক কো-অপারেশনের চেয়ারম্যান ফুমিয়া কোকুবু ও জেট্রোর চেয়ারম্যান এবং সিইও ইশিগুরু নোরিহিকো সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল মঙ্গলবার চার দিনের ... Read More »

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

অনলাইন ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার (২৬ এপ্রিল) দুপুর ১২টা ৪৫ মিনিটে তিনি জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ ... Read More »

রোহিঙ্গা ক্যাম্পে বিক্রি হবে শুধু টেলিটক সিম

রোহিঙ্গা ক্যাম্পে বিক্রি হবে শুধু টেলিটক সিম

অনলাইন ডেস্ক: কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানকারী বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকরা শুধু সরকারি মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক সিম ব্যবহার করতে পারবে। রেশন কার্ড অথবা এফসিএনের (ফ্যামিলি কাউন্টিং নম্বর) মাধ্যমে প্রতিটি পরিবার একটি করে সিম পাবে। তারা দেশের অন্য কোনো মোবাইল অপারেটরের সিম ব্যবহার করতে পারবে না। ক্যাম্প এলাকায় এবং সংশ্লিষ্ট সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের মোবাইল নেটওয়ার্ক সক্রিয় থাকায় বাস্তুচ্যুত মিয়ানমারের এসব নাগরিক ... Read More »

আবারও তাপমাত্রা বাড়ছে, মৃদু তাপপ্রবাহ বিস্তারের শঙ্কা

আবারও তাপমাত্রা বাড়ছে, মৃদু তাপপ্রবাহ বিস্তারের শঙ্কা

অনলাইন ডেস্ক: বৃষ্টিপাত কমে যাওয়ায় দেশে আবারও তাপমাত্রা বাড়তে শুরু করেছে। দেশের ছয় জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এটি দীর্ঘস্থায়ী হবে না। বৃষ্টিপাত বাড়লেই তাপমাত্রা আবার কমে আসবে বলে মত আবহাওয়াবিদদের। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ বুধবার খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ ... Read More »

সুদানে বাংলাদেশের দূতাবাস ও রাষ্ট্রদূতের বাসভবনেও গুলি

সুদানে বাংলাদেশের দূতাবাস ও রাষ্ট্রদূতের বাসভবনেও গুলি

অনলাইন ডেস্ক: সংঘাতপূর্ণ সুদান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই সিদ্ধান্তের কথা জানান। এদিকে সুদান থেকে পাওয়া খবরে জানা গেছে, গত ১৫ এপ্রিল সুদানে সংঘাতে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের বাসভবনও আক্রান্ত হয়েছে। মেশিনগানের গুলি দেয়াল ভেদ করে রাষ্ট্রদূতের বাসভবনের ভেতরে ঢুকেছে। ওই অবস্থায় পরিবার নিয়ে তাঁকে রাজধানী খার্তুম থেকে ... Read More »

ডিসেম্বরের মধ্যে রাজাকারদের তালিকা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী

ডিসেম্বরের মধ্যে রাজাকারদের তালিকা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী

অনলাইন ডেস্ক: রাজাকারের তালিকার নীতিমালা তৈরি হয়েছে। তালিকা তৈরির কাজও চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে তালিকা প্রকাশ করা সম্ভব হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ মঙ্গলবার হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে জোহরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, ‘রাজাকারের তালিকা তৈরির জন্য আগে কোনো আইন ছিল না। বিগত পার্লামেন্টে ... Read More »

জাপানে শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা

জাপানে শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা

অনলাইন ডেস্ক: চার দিনের সরকারি সফরে জাপান পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট জাপান সময় আজ মঙ্গলবার বিকেল ৪টা ৪৫ মিনিটে টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকেই সানসুকে ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত সাহাবুদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনারও প্রদান ... Read More »

বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি

বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক: সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে শ্রদ্ধা জানান দেশের ২২তম রাষ্ট্রপতি। এর আগে আজ সকাল সাড়ে ৯টায় বঙ্গভবনে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের গার্ড অব অনারে সালাম গ্রহণের মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি শুরু করেছেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুসজ্জিত ... Read More »

শাহজালাল বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপান যাওয়ার আগে মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে তিনি লাউঞ্জটির উদ্বোধন করেন। এরপর সকাল ৮টার দিকে প্রধানমন্ত্রী তার সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে জাপানের টোকিওর উদ্দেশে রওনা হন। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫-২৮ এপ্রিল জাপানে সরকারি সফর করবেন। শুক্রবার স্থানীয় ... Read More »