Tuesday , 11 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

চট্টগ্রাম বিভাগ

নাঙ্গলকোটে ৮টি ইউপি নির্বাচনে ৭ টিতে নৌকা, ১ টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

নাঙ্গলকোটে ৮টি ইউপি নির্বাচনে ৭ টিতে নৌকা, ১ টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

নাঙ্গলকোট প্রতিনিধি: ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ৮ ইউনিয়নের বেসরকারি ফলাফলে ৭ টিতে আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।  আওয়ামীলীগের নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থীরা হলেন রায়কোট উত্তর ইউনিয়নে মাস্টার রফিকুল ইসলাম, রায়কোট দক্ষিণ ইউনিয়নে আবুল কালাম ভূঁইয়া, আদ্রা উত্তর ইউনিয়নে তাজুল ইসলাম মজুমদার, আদ্রা দক্ষিণ ইউনিয়নে আবু ইউছুফ কোম্পানী, জোড্ডা পূর্ব ইউনিয়নে নুরুল আফসার, ... Read More »

টানা তিন দিনের ছুটিতে কক্সবাজারে পর্যটকদের ঢল 

টানা তিন দিনের ছুটিতে কক্সবাজারে পর্যটকদের ঢল 

কক্সবাজার প্রতিনিধি: সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের সঙ্গে যোগ হয়েছে বড়দিনের ছুটি। এই  তিন দিনের টানা ছুটিতে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজারে। আর তাদের নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনের বিচ কর্মীরা। আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) থেকে টানা তিন দিন লাখো পর্যটকের পদভারে মুখরিত  হবে  বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকত। টানা ছুটিতে ভ্রমণপিপাসুদের ভালো সাড়া পেয়েছেন কক্সবাজার হোটেল-মোটেল ব্যাবসায়ীরা। ২৩ ... Read More »

মরদেহ সংরক্ষণে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে স্থাপিত হচ্ছে হিমাগার

মরদেহ সংরক্ষণে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে স্থাপিত হচ্ছে হিমাগার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে মরদেহ সংরক্ষণের জন্য স্থাপিত হচ্ছে হিমাগার বা মরচুয়ারি ফ্রিজ। হিমাগার স্থাপনের জন্য এরই মধ্যে চারটি মরচুয়ারি ফ্রিজ নিয়ে আসা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, অনেক আগে প্রতিষ্ঠিত এই হাসপাতালে সবকিছু পরিবর্তন হলেও দীর্ঘদিনেও মরদেহ সংরক্ষণে হিমাগারের ব্যবস্থা ছিল না। ফলে পরিচয়হীন অনেক মরদেহ লাশঘরে পড়ে থেকে নষ্ট হয়ে যেতো। ... Read More »

কক্সবাজারে বন বিভাগের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ 

কক্সবাজারে বন বিভাগের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ 

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মহুরীপাড়ায় বনভূমি দখল করে পাকা দালান নির্মাণ করা হচ্ছে এমন সংবাদের পরিপ্রেক্ষিতে সদর উপজেলা প্রশাসন ও বনবিভাগ যৌথ অভিযান চালিয়ে দখলকৃত বনভূমি থেকে অবৈধভাবে নির্মিত স্হাপনা উচ্ছেদ করেছে। গত মঙ্গলবার (১৩ ডিসেম্বর)সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া’র সার্বিক তত্ত্বাবধানে ও কক্সবাজার সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা’র নেতৃত্বে এ অভিযান চালানো হয়।বনবিভাগ ... Read More »

কক্সবাজারে ৩ দিনব্যাপী জলবায়ু সম্মেলন শেষে সমুদ্র সৈকতে অপরাজেয় যোদ্ধাদের ‘জলবায়ু শপথ’

 কক্সবাজার প্রতিনিধি: গতকাল রোববার (১১ ডিসেম্বর) বিকাল ৩টার সময় বঙ্গোপসাগর তীরে দরিয়ানগর সমুদ্রসৈকতে মনোরম ঝাউবন। জলবায়ু বিপর্যয়জনিত প্রলয়ের হাত থেকে প্রিয় ধরিত্রীকে বাঁচানোর প্রত্যয়ে এখানে জড়ো হয়েছেন দেশের কয়েক শ জলবায়ুকর্মী, কক্সবাজার স্থানীয় প্রশাসন প্রতিনিধি, আদিবাসী সম্প্রদায়, জেলে সম্প্রদায়, কর্মজীবী নারী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার কয়েক শ মানুষ। এ মুহূর্তে মুষ্ঠিবদ্ধ ডান হাত সামনে বাড়িয়ে তারা প্রস্তুত। জলবায়ুকর্মী ... Read More »

প্রধানমন্ত্রীর আগমনে কক্সবাজার জেলা শ্রমিক লীগের ব্যাপক প্রস্তুতি 

প্রধানমন্ত্রীর আগমনে কক্সবাজার জেলা শ্রমিক লীগের ব্যাপক প্রস্তুতি 

অনলাইন ডেস্ক: আগামী ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার আগমন ও জনসভা সফল করার লক্ষ্যে কক্সবাজার জেলা শ্রমিক লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি  গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষ্যে কক্সবাজার জেলা শ্রমিক লীগের উদ্যোগে গত সোমবার (২৮ নভেম্বর) এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম কালুর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক এম. ওসমান গণির সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের ... Read More »

লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর লক্ষ্মী ফিরে এসেছে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের এমপি। লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক  সম্মেলনে উদ্বোধক হিসেবে অংশ নিয়ে নেতা কর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন। এসময় তিনি বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে খেলার ঘোষনা দেন। জেলা স্টেডিয়াম মাঠে অয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম ... Read More »

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির নাঙ্গলকোট উপজেলার নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির নাঙ্গলকোট উপজেলার নির্বাচন সম্পন্ন

নাঙ্গলকোট প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বার্ষিক সম্মেলন শনিবার দুপুরে নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ইমাম সমিতি নাঙ্গলকোট উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ কলিমুল্যাহর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামীক ফাউন্ডেশন কুমিল্লা জেলা মাস্টার ট্রেইনার মাওলানা নোমান আলমগীর। বার্ষিক সম্মেলনে উপজেলার বিভিন্ন মসজিদের ইমামদের ... Read More »

হাজারো মানুষের ভালবাসায় সিক্ত জেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল

কক্সবাজার প্রতিনিধি: শপথ নিয়ে কক্সবাজারে ফিরে হাজারো মানুষের ভালবাসায় সিক্ত হলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা একেএম মোজাম্মেল হকের সুযোগ্য সন্তান জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল। নবনির্বাচিত  জেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল শপথ নিয়ে   গতকাল মঙ্গলবার(১৫ নভেম্বর) বিকাল ৪টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছলে আওয়ামীলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ব্যবসায়ী সংগঠন, রেডক্রিসেন্টসহ আপামর জনতা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।পরে আপামর জনসাধারণকে সাথে নিয়ে  ... Read More »

নোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে কৃষি দিবস ২০২২ পালিত

নোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে কৃষি দিবস ২০২২ পালিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে কৃষি দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ নভেম্বর ২০২২ সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী। বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটি উপলক্ষ্যে আজ ... Read More »