October 2, 2022
Leave a comment
নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের বিভিন্ন পুজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদান প্রদান করেন পরিষদের জনপ্রিয় সফল চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন মাস্টার। ২ অক্টোবর বরিবার সকালে পরিষদের সম্মেলনে কক্ষে পরিষদের সচিব মোঃ জুলহাস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে শিলমান্দী ইউনিয়নের ১০ টি পুজামন্ডপে পরিষদের তহবিল থেকে অনুদান প্রদান করেন চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ মাষ্টার। ... Read More »
October 2, 2022
Leave a comment
বরগুনা প্রতিনিধি: প্রেসক্লাবের উদ্যোগে পুঁথিপাঠ, লোকজ সঙ্গীত ও বাশিঁর সূরের মূর্ছনায় কবিতা বৃত্তির মধ্য দিয়ে বরগুনায় মাসব্যাপি শিশু আনন্দ মেলা। বরগুনা শহরের সার্কিট হাউসের মাঠে শিশু আনন্দ মেলার ৪র্থ দিনে ছিল দর্শকদের উপচে পড়া ভীর।এ মেলার প্রধান ফটকের ফিতা কেটে বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু, এমপি। করোনা অতিক্রান্ত শিশুদের বিনোদন ... Read More »
October 2, 2022
Leave a comment
কক্সবাজার প্রতিনিধি: টার্মিনাল ছাড়া সড়ক ও মহাসড়ক ব্যবহার করার জন্য যানবাহন থেকে কোনো ধরনের টোল আদায় না করতে নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়। এখন থেকে এ নির্দেশনা কার্যকর হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।গত শনিবার (১ অক্টোবর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের সকল সিটি করপোরেশন ও পৌরসভার মেয়রদের এমন নির্দেশ দেওয়া হয়েছে। উচ্চ আদালতের সিদ্ধান্তের কথা জানিয়ে এ নির্দেশনা ... Read More »
October 1, 2022
Leave a comment
বরগুনা প্রতিনিধিঃ বরগুনার বামনা বেগম ফায়জুন্নেসা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি এবং কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতির বিরুদ্ধে অধ্যক্ষকে লাঞ্ছিত করা ও কর্মচারীদের কান ধরে উঠবস করানোর অভিযোগে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করা হয়েছে। বরগুনা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহাসিন কবিরের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেন কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি সৈয়দ বজলুল গাফফার জায়গাম ... Read More »
October 1, 2022
Leave a comment
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের সমুদ্র সৈকতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই পর্যটক আহত হয়েছেন। গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোরে সৈকতের সীগাল পয়েন্টে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছে,কুমিল্লার তিতাস থানার গোপালপুরের সামসুল হকের পুত্র মেহেদী হাসান (২৭) ও মোশারফের পুত্র মো. শাকিল (২৯)। তারা সম্পর্কে চাচাতো ভাই। আহত পর্যটক শাকিল জানান, ভোরে চট্টগ্রাম থেকে কক্সবাজার পৌঁছেন তারা৷ গাড়ি থেকে নেমে সীগাল পয়েন্ট থেকে সৈকতে ... Read More »
October 1, 2022
Leave a comment
সুনামগঞ্জ প্রতিনিধিঃ আজ পহেলা অক্টোবর শনিবার বাদ-আসর সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ’র রোগমুক্তি কামনায় শহরস্থ খালেকাবাদ জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল। দোয়া মাহফিলে সুনামগঞ্জ জেলা যুবলীগের সংগ্রামী আহবায়ক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল জেলা যুবলীগের নেতৃবৃন্দ কে নিয়ে মহান আল্লাহ’র কাছে এবং ... Read More »
September 29, 2022
Leave a comment
কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া, ২৯ সেপ্টেম্বর’ ২০২২ কুষ্টিয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাব্বী সর্দার (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাব্বী ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের রাজা সর্দারের ছেলে। সে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে লেবার হিসেবে কর্মরত ছিল। পরিবার সুত্রে জানাযায়, গত কয়েকদিন আগে রাব্বী জ্বরে আক্রান্ত হলে তাকে ... Read More »
September 28, 2022
Leave a comment
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হচ্ছে। বুধবার সকালে নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন সদর সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। এর আগে নোয়াখালী পৌর ভবনে কেক কাটেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্লাহ খান। জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানে সংসদ সদস্য ও মেয়র প্রধানমন্ত্রীর নেতৃত্বে ... Read More »
September 28, 2022
Leave a comment
সুনামগঞ্জ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন সুনামগঞ্জ জেলা যুবলীগের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারাদিনব্যাপি বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে উদযাপিত হয়েছে । আজ বুধবার সকাল থেকে দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে সুনামগঞ্জ সদর উপজেলার আদার বাজার আশ্রয়ণ প্রকল্পে ৫ শত গরীব অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। খাবার বিতরণ শেষে আশ্রয়ণ প্রকল্পের আঙ্গিনাসহ আশেপাশে ২শত বিভিন্ন প্রজাতির ... Read More »
September 28, 2022
Leave a comment
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় জেলা কৃষক লীগের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জন্মদিন উপলক্ষে কুষ্টিয়া বাস মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ দোয়ায় তার সুস্থতা, পুণরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া এবং দেশ ও দশের কল্যাণ চাওয়া হয় মোনাজাতের মাধ্যমে। কুষ্টিয়া জেলা ... Read More »