July 24, 2022
Leave a comment
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভুলাচং এলাকায় স্থানে বিদুৎস্পৃষ্ট হয়ে লোকমান মিয়া (৩০) নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের ভোলাচং গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লোকমান মিয়া একই ইউনিয়নের বিয়াল্লিশর মধ্যপাড়া বড়বাড়ীর জাহের মিয়ার ছেলে। নিহত লোকমানের চাচাত ভাই নোমান মিয়া বলেন, আজ রোববার সকালে ভোলাচং গ্রামের সেলিম ভূইয়া ... Read More »
July 22, 2022
Leave a comment
মৌলভীবাজার প্রতিনিধি: বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেল ৫ ঘটিকায় সেন্ট্রাল রোডসহ আর.এস.কে ভবনের দ্বিতীয় তলায় অস্থায়ী কার্যালয়ে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ মাহমুদুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ ময়নুল ইসলাম রবিন এর সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন,সহ-সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ তরফদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম ... Read More »
July 22, 2022
Leave a comment
অনলাইন ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। সাম্প্রদায়িকতাকে সমূলে বিনাশ করতে হলে এই সাম্প্রদায়িক অপশক্তিকে যারা আশ্রয়-প্রশ্রয় দেয়, সাম্প্রদায়িকতা নিয়ে যারা রাজনীতি করে তাদের চিরতরে বর্জন করতে হবে। শুক্রবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে ২০০৩ সালে বাঁশখালীর সাধনপুরে সংখ্যালঘু পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় ... Read More »
July 21, 2022
Leave a comment
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কেরি পোঁকা মারার ট্যাবলেট খেয়ে কাইতলা উত্তর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য (মেম্বার) দোলনা (৪২) আত্মহত্যা করেছেন। বুধবার (২০ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসাধীন অবস্থায় ওই মহিলা মৃত্যুবরণ করেন। দোলনা নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের শাহজাহান মোল্লার স্ত্রী। দোলনা কাইতলা ইউনিয়নের ৭,৮ ও ৯ নম্বর ... Read More »
July 21, 2022
Leave a comment
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার বালুখালী থেকে ১৪০.০০০পিস ইয়াবা সহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কক্সবাজার উখিয়াঘাট বালুখালীস্থ বিএম অটোগ্যাস, ফিলিং ষ্টেশন এর ১০০ গজ দক্ষিণে কক্সবাজার-টেকনাফগামী রাস্তার ব্রীজের উপর মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ সিপিএসসির আভিযানিক দল ২০/০৭/২০২২ তারিখ আনুমানিক ... Read More »
July 19, 2022
Leave a comment
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় স্বামীর সাথে কথা-কাটাকাটি নিয়ে অভিমান করে আয়েশা আখতার (৩৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সোমবার (১৮ জুলাই) সকালে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই মহিলার মৃত্যু হয়। আয়েশা আখতার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা গ্রামের তাহার ভূইয়ার মেয়ে। আয়েশার পরিবার ও ছোট-ঝা ইয়াসমিন আক্তার জানান, গতকাল আয়েশা ঘাটিয়ারা তার বাবার বাড়িতে বেড়াতে যায়৷ ... Read More »
July 19, 2022
Leave a comment
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্বামীর বাড়ির বিরুদ্ধে যৌতুকের টাকার জন্য খাদিজা বেগম (২১) নামে এক গৃহবধূকে হত্যার পর পুকুরের পানিতে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৮ জুলাই) ভোরে নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের জিহাদনগর গ্রামের একটি পুকুর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত খাদিজা সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামের জরু মিয়ার মেয়ে। নিহত খাদিজার চাচাত ভাই ইমার ... Read More »
July 18, 2022
Leave a comment
নিজস্ব প্রতিনিধি: পাহাড়ে আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ‘সমৃদ্ধির সোপানে বাংলাদেশ এবং পার্বত্য এলাকার আর্থসামাজিক উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ১৯৯৭ সালের ২ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টা ও আন্তরিকতায় কোন তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছাড়াই গণপ্রজাতন্ত্রী ... Read More »
July 18, 2022
Leave a comment
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নয়নপুরে ব্যাটারি চালিত অটোরিক্সায় গলায় ওড়না পেঁচিয়ে শাম্মী আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (১৭ জুলাই) সন্ধ্যায় ৭টায় পুনিয়াউট -উলচাপাড়া সড়কের নয়নপুরে এ ঘটনা ঘটে। নিহত শাম্মী আক্তার পৌর এলাকার কালন মিয়ার মেয়ে। শহরের পশ্চিম পাইকপাড়ার হৃদয় মিয়ার স্ত্রী। হাসপাতাল সূত্রে ও নিহতের পরিবার জানান, রোববার সন্ধ্যায় শাম্মী তার স্বামীর বাড়ী পশ্চিম পাইকপাড়া ... Read More »
July 16, 2022
Leave a comment
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে গুণীজন সংবর্ধনা এইচএসসিতে এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ জুলাই ২০২২) সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে মেট্রো পাবলিকেশন্স ঢাকার সৌজন্য ও রক্তের বন্ধন যুব ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাছেন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ... Read More »