Monday , 17 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

শিক্ষাসংস্কৃতি

‘তোরা বাইরে কেন’—বলে দুই সমন্বয়ককে মারধর

‘তোরা বাইরে কেন’—বলে দুই সমন্বয়ককে মারধর

অনলাইন ডেস্কঃ গোপালগঞ্জে দুই ছাত্র সমন্বয়কের ওপর হামলার ঘটনা ঘটেছে। তারা হলেন- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক জসিম উদ্দিন এবং সদস্য সচিব সাঈদুর রহমান। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে শহরের এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে হামলার শিকার হন তারা। তাদের গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সাংবাদিকদের বলেছেন, সন্ত্রাসীরা ... Read More »

দাবি আদায়ে কাফনের কাপড় পরে কারিগরি শিক্ষার্থীদের মিছিল

দাবি আদায়ে কাফনের কাপড় পরে কারিগরি শিক্ষার্থীদের মিছিল

অনলাইন ডেস্কঃ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে ছয় দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কাফনের কাপড় পরে মিছিলে নেমেছেন কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ শুক্রবার (১৮ এপ্রিল) বেলা ৩টায় কুড়িগ্রাম পৌর শহরের মার্কাস মসজিদ এলাকা থেকে কাফন মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে, কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস স্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় কারিগরী আন্দোলনে অংশ ... Read More »

বৈঠকে সন্তুষ্ট নন পলিটেকনিক শিক্ষার্থীরা, আসছে নতুন কর্মসূচি

বৈঠকে সন্তুষ্ট নন পলিটেকনিক শিক্ষার্থীরা, আসছে নতুন কর্মসূচি

অনলাইন ডেস্কঃ ছয় দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের কমকর্তাদের বৈঠক শেষ হয়েছে। বৈঠক ফলপ্রসূ না হওয়ায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে দীর্ঘ তিন ঘণ্টা বৈঠক শেষে বেলা ৩টার দিকে বেরিয়ে ব্রিফিংকালে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ... Read More »

ঢাবির বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা কাল সকাল ৯টায় শুরু

ঢাবির বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা কাল সকাল ৯টায় শুরু

অনলাইন ডেস্কঃ বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে আগামীকাল সোমবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপিত হবে। উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলা নববর্ষ উদযাপনের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে আগামীকাল সোমবার সকাল ৯টায় চারুকলা অনুষদের সামনে থেকে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ বের করা হবে। সকাল ৮টা থেকে শোভাযাত্রার প্রস্তুতি চলবে। শোভাযাত্রাটি চারুকলা অনুষদের ... Read More »

পহেলা বৈশাখে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

পহেলা বৈশাখে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

অনলাইন ডেস্কঃ নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও সাড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপনে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনা দিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি)। আজ সোমবার মাউশির চিঠিতে বলা হয়েছে,  বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ২৩ মার্চ চিঠি পাঠানো হয়েছে। এ চিঠির নির্দেশনা অনুযায়ী অধিদপ্তরের অধীন ... Read More »

নোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (২৬ মার্চ ২০২৫) আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে উল্লেখযোগ্য ছিল জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সংক্ষিপ্ত আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠান। অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। ... Read More »

৪৮ ঘণ্টার মধ্যে আ. লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে ঢাকা অবরোধের ঘোষণা

৪৮ ঘণ্টার মধ্যে আ. লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে ঢাকা অবরোধের ঘোষণা

অনলাইন ডেস্কঃ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকারকে সময় বেঁধে দিয়েছে জুলাই আন্দোলনে আহতদের সংগঠন ওয়ারিয়র্স অব জুলাই। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল শেষে অবস্থান নেন সংগঠনটির নেতারা। এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত না এলে ঢাকা অবরোধ করা হবে। তারা আরো বলেন, আমাদের পঙ্গুত্ব থেকে বের ... Read More »

আ. লীগ নিষিদ্ধের দাবিতে নতুন মঞ্চ ঘোষণা, শনিবার থেকে অবস্থান

আ. লীগ নিষিদ্ধের দাবিতে নতুন মঞ্চ ঘোষণা, শনিবার থেকে অবস্থান

অনলাইন ডেস্কঃ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগকে গণহত্যাকারী অ্যাখ্যা দিয়ে এই রাজনৈতিক দলটি নিষিদ্ধের দাবিতে ‘গণহত্যাকারী আওয়ামীলীগ নিষিদ্ধকরণ মঞ্চ’-এর ঘোষণা দেওয়া হয়েছে। নতুন এই মঞ্চ থেকে আগামীকাল শনিবার বিকেল ৫টায় গণ-ইফতার ও অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ ... Read More »

শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাধীনতা দিবস উদযাপনের নির্দেশনা

শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাধীনতা দিবস উদযাপনের নির্দেশনা

অনলাইন ডেস্কঃ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। রবিবার (১৬ মার্চ) এসংক্রান্ত আদেশে বলা হয়েছে, স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে আলোচনাসভার আয়োজন করতে হবে। আর গণহত্যা দিবস উপলক্ষে স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি বা বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধ ... Read More »

সাত কলেজ নিয়ে হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

সাত কলেজ নিয়ে হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

অনলাইন ডেস্কঃ রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত করেছে ইউজিসি। এটির নাম হতে যাচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধিদল নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রচলিত শিক্ষার মানোন্নয়ন, সময়োপযোগী শিক্ষাপদ্ধতি প্রণয়নসহ বিভিন্ন বিষয় সামনে রেখে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। ... Read More »