February 21, 2025
Leave a comment
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের নেতৃত্বে শোক পদযাত্রা, সশস্ত্র সালাম প্রদান, কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন, সংক্ষিপ্ত আলোচনা, বিশেষ দোয়া অনুষ্ঠান ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়। নোবিপ্রবির জাতীয় দিবস উদযাপন কমিটি, ... Read More »
February 20, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বৃহস্পতিবার রাত ৮টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে তারা।আজ বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড পেজে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সিলেটে এমসি কলেজে শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বৈষম্যবিরোধীদের দাবি, এমসি কলেজের শিক্ষার্থীদের ওপর ছাত্রশিবির হামলা করেছে। আজ রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ ... Read More »
February 20, 2025
Leave a comment
নোয়াখালী জেলা প্রতিনিধিঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নোবিপ্রবি অমর একুশে বইমেলা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৫) কেন্দ্রীয় খেলার মাঠে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক। এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ। উদ্বোধনকালে উপ-উপচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, ডিজিটাল এ যুগে আমাদের ডিভাইসে আসক্তি কমিয়ে বই পড়ার ... Read More »
February 18, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ আজ ১৮ ফেব্রুয়ারি শহীদ জোহা দিবস। ১৯৬৯ সালের এই দিনে গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে পাকিস্তানি সৈন্যদের নির্মম নির্যাতনে শহীদ হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তৎকালীন প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মুহাম্মদ শামসুজ্জোহা। আগরতলা ষড়যন্ত্র মামলা এবং সার্জেন্ট জহুরুল হক হত্যার প্রতিবাদে সারা দেশের ন্যায় উত্তাল ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ১৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ১৪৪ ... Read More »
February 17, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ এমপিওভুক্ত শিক্ষকদের জন্য শতভাগ উৎসব ভাতা বৃদ্ধিসহ অন্যান্য বিষয়ে শিগগিরই শিক্ষা উপদেষ্টা আনুষ্ঠানিক বিবৃতি দেবেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এমন আশ্বাস দেন তিনি। বৈঠকে অংশ নেওয়া শিক্ষকরা এ তথ্য জানিয়েছেন। আলোচনাসভায় হুমায়ুন কবির শিক্ষকদের বলেন, ‘আপনাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য মিটিং চলছে। সেই মিটিং থেকে বের ... Read More »
February 10, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ অধিদপ্তরের অধীনে থাকা ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। ক্ষমতাচ্যুত ও ভারতে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার পরিবারের নামে ছিল এসব শিক্ষাপ্রতিষ্ঠান।সম্প্রতি এসব শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের নাম পরিবর্তন করে টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঝিনাইদহের শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের নাম পরিবর্তন ... Read More »
February 3, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার এক দফা দাবিতে আজ টানা ১১ ঘণ্টা সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন কলেজটির শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা এই অবরোধ কর্মসূচি পালন করবেন তারা। এর আগে গতকাল রবিবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-মহাখালী সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। অবরোধের পাশাপাশি আজ থেকে অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ শাটডাউন ঘোষণা করা হয়েছে। ... Read More »
February 2, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ ‘তিতুমীর কলেজের শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক’ শিক্ষা উপদেষ্টার এই বক্তব্য প্রত্যাখ্যান করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে এসব কথা বলেন তিতুমীর কলেজের আন্দোলনরত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল হামিদ। তিনি বলেন, ‘শিক্ষা উপদেষ্টার আজকের বক্তব্য সম্পূর্ণ দ্বিচারিতা এবং আগের কথার সঙ্গে সাংঘর্ষিক।’ উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে সামনে আরো কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলে জানান ... Read More »
February 2, 2025
Leave a comment
নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ভাষার মাস ফেব্রুয়ারিতে ভাষা পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (০২ ফেব্রুয়ারি ২০২৫) নোবিপ্রবি বাংলা বিভাগের আয়োজনে পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। পদযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, শুরুতেই বায়ান্নর ভাষা আন্দোলনে ... Read More »
January 29, 2025
Leave a comment
নোয়াখালী জেলা প্রতিনিধিঃ নোয়াখালীর সদর উপজেলার মৃধারহাট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর ওপর হামলা ও অভিযুক্ত প্রধান শিক্ষকের পদত্যাগপত্র কার্যকরের দাবিতে-শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের মৃধারহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী-শিক্ষকরা এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, মৃধারহাট উচ্চ বিদ্যালয়ের পদত্যাগকৃত প্রধান শিক্ষক হিরন্মময় ভৌমিকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনে ... Read More »