মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন চীন সফর সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এটি সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের নিজস্ব বিষয়।
তিনি জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গত সপ্তাহে চীন সফর করেন এবং সেখানে তিনি নিজ দেশের অবস্থান তুলে ধরেন। চীন চলমান পরিস্থিতি ভালোভাবেই জানে এবং তারা বুঝতে পারে যে বর্তমান সংঘাত কোনো আকস্মিক ঘটনা নয়। তার দাবি এটি এমন একটি যুদ্ধ যা ইরানের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।
তার মতে, এ ধরনের পদক্ষেপ শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
