Friday , 12 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে গুরুতর শঙ্কা রয়েছে : ড. ইফতেখারুজ্জামান
--ড. ইফতেখারুজ্জামান।

জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে গুরুতর শঙ্কা রয়েছে : ড. ইফতেখারুজ্জামান

অনলাইন ডেস্ক:

আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে গুরুতর শঙ্কা তৈরি হয়েছে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোর অনীহা এবং আমলাতান্ত্রিক চাপের কারণে জুলাই সনদের মূল লক্ষ্য অর্জনে সরকার ব্যর্থ হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ধানমণ্ডিতে টিআইবির কনফারেন্স রুমে ‘কর্তৃত্ববাদ পতন-পরবর্তী দেড় বছর : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

ড. ইফতেখারুজ্জামান বলেন, জুলাই আন্দোলনের পর রাজনৈতিক দল ও আমলাতন্ত্র কোনো বাস্তব শিক্ষা গ্রহণ করেনি।

ঐকমত্য কমিশনের শুরু থেকে শেষ পর্যন্ত রাজনৈতিক দল ও আমলাতন্ত্রের পক্ষ থেকে যে বক্তব্য শোনা গেছে, তার সারকথা ছিল-সরকারের ‘হাত-পা বেঁধে দেওয়া যাবে না’। জনগণের কাছে জবাবদিহিমূলক শাসনব্যবস্থা নিশ্চিত করতে যে চেক অ্যান্ড ব্যালান্স প্রয়োজন, তা প্রতিষ্ঠার প্রচেষ্টার বিরোধিতা করা হয়েছে প্রতিটি ক্ষেত্রেই।ভোটের মাঠে ‘মব’ বা দলবদ্ধ সহিংসতার আশঙ্কার প্রসঙ্গে ড. ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশে মব সংস্কৃতির উৎপত্তি সরকারের ভেতর থেকেই হয়েছে। সরকারের পরিচালন কেন্দ্র সচিবালয় থেকেও এর উৎস দেখা যায়।

সরকার মবকে ক্ষমতায়িত করায় শাসনের নৈতিক ভিত্তি দুর্বল হয়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে নির্বাচনে মব বড় ধরনের প্রভাব ফেলতে পারে।গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বিচার, সংস্কার, নির্বাচন, রাষ্ট্র পরিচালনা, অনিয়ম-দুর্নীতি ও অংশীজনদের ভূমিকা নিয়ে এই গবেষণা পরিচালিত হয়। এতে জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, জুলাইযোদ্ধাদের স্বার্থসংশ্লিষ্ট উদ্যোগ, রাষ্ট্র সংস্কারসহ মোট ১৮টি পদক্ষেপের অগ্রগতি ও ঘাটতি বিশ্লেষণ করা হয়েছে।

প্রতিবেদনে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক ও কৌঁসুলিদের নিয়োগ নিয়েও বিতর্ক রয়েছে। গুমসহ মানবাধিকার লঙ্ঘনের তদন্ত ও বিচারে র‍্যাব বিলুপ্তি এবং গোয়েন্দা সংস্থার সংস্কার সংক্রান্ত সুপারিশ বাস্তবায়নে সরকার নেতিবাচক অবস্থান নিয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply