Wednesday , 24 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
লক্ষ্মীপুর সদর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলীকে ঘিরে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ
--গ্রতীকী ছবি

লক্ষ্মীপুর সদর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলীকে ঘিরে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ

মো. রবিউস সানি আকাশ
স্টাফ রিপোর্টারঃ
লক্ষ্মীপুর সদর উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী বেল্লাল হোসেনকে জড়িয়ে বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা বেল্লাল হোসেন।
প্রতিবাদলিপিতে বলা হয়, “একই স্টেশনে পাঁচ বছর কর্মরত” ও “অনিয়মের অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদটি উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও মানহানিকর। সংবাদে যেসব অভিযোগ আনা হয়েছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়নি এমন মন্তব্য করেন উপ-সহকারী প্রকৌশলী বেল্লাল হোসেন।
বেল্লাল বলেন, আমি সরকারি নিয়মনীতি মেনেই দায়িত্ব পালন করে আসছি। একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত উদ্দেশ্যে আমার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা বজায় রাখার কারণেই একটি পক্ষ অসন্তুষ্ট হয়ে অপপ্রচার চালাচ্ছে। কোনো ঠিকাদারের বিল আটকে রাখা বা অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। প্রতিটি কাজ সরকারি বিধিমালা অনুসরণ করে সম্পন্ন করা হয় এবং বিল প্রক্রিয়াকরণও অফিসের নির্ধারিত নিয়ম অনুযায়ী হয়ে থাকে।
বেল্লাল আরো বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর মিথ্যা সংবাদ প্রকাশ জনমনে ভুল বার্তা দেয় এবং প্রশাসনিক কাজে নেতিবাচক প্রভাব ফেলে। তাই ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
এলজিইডির একাধিক কর্মকর্তা ও ঠিকাদারদের সাথে কথা বলে জানা যায়, বেল্লাল হোসেন দীর্ঘদিন ধরে দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ খুবই দুঃখজনক।

এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, যে কোনো অভিযোগ তদন্তসাপেক্ষ বিষয়। সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

About Syed Enamul Huq

Leave a Reply