পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন আগামী আগস্টে বাংলাদেশ ব্রিকসের সদস্য হতে যাচ্ছে। বুধবার (১৪ জুন) জেনেভার প্যালেইস ডি ন্যাশন্স সফররত সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সাইরিল রামাপোসা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকের পর ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, তারা (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) যে ব্রিকস ব্যাংকটা করেছে সম্প্রতি আমাদের তাাতে গেস্ট হিসেবে দাওয়াত দিয়েছিল। আগামীতে তারা ব্রিকসে আমাদের সদস্য করবে, অগাস্ট মাসে ওদের সম্মেলন হবে।
প্রধানমন্ত্রী ইনশাল্লাহ সেখানে যাবেন।
ব্রিকসে যোগদানের সুবিধার কথা তুলে ধরে মোমেন বলেন, এটা আমাদের অর্থায়নের আরেকটি ক্ষেত্র হবে। আমাদের তো টাকা-পয়সা দরকার। সেদিক থেকে এটা ভালো হবে।
এ সময় প্রধানমন্ত্রী মাল্টাকে বাংলাদেশ থেকে ওষুধ ও তৈরি পোশাক আমদানির অনুরোধ করেন।
প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, শ্রম ও কর্মসংস্থান সচিব মো. এহছানে এলাহী এবং প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম।
সূত্র: কালের কন্ঠ অনলাইন
দৈনিক সকালবেলা National Daily Newspaper
