Friday , 14 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
আমার বক্তব্যে শিবিরের ‘আঁতে ঘা’ লেগেছে
--সংগৃহীত ছবি

আমার বক্তব্যে শিবিরের ‘আঁতে ঘা’ লেগেছে

অনলাইন ডেস্কঃ

ছাত্রদলের আয়োজনে নারীদের সাইবার বুলিং নিয়ে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক রুপন্তি রত্না। এ সময় তিনি বলেন, সাদ্দাম ইনান পরোক্ষভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্যানেল দিয়েছে। আজকে যারা শিবিরের প্যানেলে নির্বাচন করছেন তারা অনেকেই ছাত্রলীগের হাতে গড়া।

রত্নার এই বক্তব্যে নেটিজেনরা আক্রমণাত্মক হয়ে ওঠেন।

সামাজিক মাধ্যমে তাকে ব্যাপকভাবে হয়রানি করা হয়। প্রচুর বাজে মন্তব্য করা হয়। এসব মন্তব্যের স্ক্রিনশট প্রকাশ করে রুপন্তি রত্না নিজের ফেসবুকে লিখেছেন, গতকাল আমার বক্তব্যে শিবিরের আঁতে ঘা লেগেছে। যাই হোক অবশিষ্ট ভোটও হারাইলা আমাকে গালি দিয়ে, ডাকসুতে ভোট কোনদিকে দেবেন একবার ভেবে নিয়েন। গক গক গক মিনস গালি গালি এবং গালি চালাও গালি।
রুপন্তি রত্না বেশকিছু স্ক্রিনশট প্রকাশ করেছেন, যেখানে দেখা যায় তাকে বেশ অশালীন ভাষায় গালাগালা করা হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply