Wednesday , 24 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
পুলিশের লুণ্ঠিত অস্ত্রের সন্ধান দিলে লাখ টাকা পুরস্কার

পুলিশের লুণ্ঠিত অস্ত্রের সন্ধান দিলে লাখ টাকা পুরস্কার

অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ পুলিশের লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে প্রকৃত সন্ধানদাতাদের পুরস্কার প্রদান করা হবে। শুক্রবার বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, পুরস্কার হিসেবে প্রতিটি পিস্তল ও শটগানের জন্য ৫০ হাজার টাকা দেওয়া হবে।

এ ছাড়া প্রতিটি চায়না রাইফেলের জন্য এক লাখ, এসএমজির জন্য দেড় লাখ, এলএমজির জন্য ৫ লাখ এবং প্রতি রাউন্ড গুলির জন্য ৫০০ টাকা হারে পুরস্কার প্রদান করা হবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, তথ্য বা সন্ধান প্রদানকারী ব্যক্তির পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

About Syed Enamul Huq

Leave a Reply