Thursday , 25 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুরআন শরীফ হাতে নিয়ে নিজেকে নির্দোষ দাবি, অপপ্রচারকারীদের শাস্তি চান স্বেচ্ছাসেবক দল নেতা শফিকুল  ‎
--প্রেরিত ছবি

কুরআন শরীফ হাতে নিয়ে নিজেকে নির্দোষ দাবি, অপপ্রচারকারীদের শাস্তি চান স্বেচ্ছাসেবক দল নেতা শফিকুল ‎

মোঃ ইব্রাহীম খলিল

‎গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে এক সেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে সোস্যাল মিডিয়া ফেসবুকে চাঁদাবাজ উল্লেখ করে অপপ্রচারের বিরুদ্ধে এক সংবাদ সম্মেলনে পবিত্র কুরআন শরীফ হাতে নিয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা শফিকুল ইসলাম। একই সঙ্গে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো ব্যক্তিদের শাস্তির দাবিও জানিয়েছেন তিনি।

‎বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নগরীর দিঘীরচালা আউটপাড়া তার নিজ  কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

‎শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন থেকে সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি বৈধভাবে ইজারাদার নিযুক্ত হয়েছেন। ইজারাদার হিসেবে তিনি চান্দনা চৌরাস্তা কাঁচাবাজার থেকে নিয়ম অনুযায়ী খাজনা আদায় করে আসছেন।

‎তিনি দাবি করেন, কয়েকদিন আগে ‘সত্যের সন্ধানে বিএনপি’ নামে একটি ফেসবুক পেজ থেকে তাকে বিএনপির পরিচয়ে চাঁদাবাজ হিসেবে উপস্থাপন করে মনগড়া তথ্য প্রকাশ করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট,  উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে তিনি উল্লেখ করেন।

‎শফিকুল ইসলাম বলেন, সামনে গাজীপুর সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড থেকে তিনি কাউন্সিলর পদে নির্বাচন করতে আগ্রহী। এ লক্ষ্যে তিনি এলাকার মানুষের জন্য বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কাজ করে যাচ্ছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তাকে ও তার দলকে জনগণের কাছে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।

‎সংবাদ সম্মেলনে পবিত্র কুরআন শরীফ হাতে নিয়ে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, “আমি এই পবিত্র কুরআন ছুঁয়ে বলছি, আমি চাঁদাবাজ নই।” এ সময় তিনি অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান।

‎তিনি বলেন আমি ১৬ নং ওয়ার্ডের উন্নয়ন সহ আমার ব্যবসায়ী উন্নয়ন দেখে কতিপয় কিছু লোকজনের কথায় ভুয়া পেজ খুলে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে। সংবাদ সম্মেলনে তার পরিবারের সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

About Syed Enamul Huq

Leave a Reply