Wednesday , 24 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় মাছের পুকুর পাড়ে দেয়া বিদ্যুৎ প্রবাহিত জিআই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চান মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকালে সদর উপজেলার ঝাঝড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ৩০ বছর বয়সী চান মিয়া একই উপজেলার বেগমপুর ইউনিয়নের ঝাঝড়ি গ্রামের মাঝেরপাড়ার সাহেব আলীর ছেলে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর জানান, ওই গ্রামের রজব আলীর ছেলে আব্বাস আলী কেরু এন্ড কোম্পানির একটি পুকুর গ্রামে লিজ নিয়ে মাছ চাষ করতেন। মাছ চুরির হাত থেকে বাঁচার জন্য আব্বাস আলী পুকুরের চারপাশ জিআই তারের সঙ্গে বিদ্যুৎ দিয়ে রাখে। রোববার সকালে কৃষক চান মিয়া মাঠে কাজ করার জন্য ওই পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত জিআই তারে হাত দিলে ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয় মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে ওসি জানান।

About Syed Enamul Huq

Leave a Reply