বিএনপি বর্তমান সরকারকে টিকিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি বলেন, ‘আমি মনে করি এই গভর্নমেন্টকে টিকিয়ে রেখেছে বিএনপি। কালকে যদি বিএনপি বলে এই গভর্নমেন্টের সঙ্গে আমরা নেই, অন্তত এইটুকু বলে তাহলেই হবে। তাদের তো মাঠে নামতে হবে না। এইটুকু বললেই এই সরকার ১০ দিনও টিকবে না।’ একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি এসব কথা বলেন।
মাসুদ কামাল বলেন, ‘একটা জিনিস দেখেন এই গভর্নমেন্টকে আসলে টিকিয়ে রাখছে কে? যখনই নাকি ডক্টর ইউনূস দেখেন যে আমার তো একটু মানে পা-টা নড়বড় নড়বড় করতেছে, মাটি নড়তেছে, চট করে চা-পানি খাওয়ার জন্য তাদের (বিএনপি) ডাকে। এর আগে চা-কফি খাওয়ালো।
দেখলাম জুস খাইছে খাওয়ানোর জন্য বিএনপিকে ডাকে। বিএনপিও যায় খুশি মনে, যেন আলাপ-সালাপ করে। তারা বাইরে মুখ বেজার করে কয় আমরা সন্তুষ্ট না। বলেন আপনার হিসেবে বিএনপির কী করণীয় ছিল।
তিনি বলেন, ‘বিএনপি তো জনগণের দল রে ভাই। ড. ইউনূসের কিন্তু জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নাই। বিএনপির কিন্তু আছে। কারণ বিএনপি এ দেশের মানুষকে নিয়েই চলবে। মানুষ ছাড়া বিএনপি আছে, তত নাই।
ভাই বিএনপি তো জনগণের দল। বিএনপির উচিত ছিল সেই আন্দোলনেই থাকা। বিএনপির প্রথম যে ভুলটা— বিএনপি প্রথম বলল ৩১ ডিসেম্বরের পরে নির্বাচনের জন্য এক দিনও বেশি না। বিএনপির লিডার এটা বলে নাই। ৩১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গেলেন। শিফট করলেন দুই মাস। কার সঙ্গে আলাপ করে করছেন? জনগণের সঙ্গে আলাপ করছিলেন? জনগণ তো আপনার ৩১ ডিসেম্বরের দাবির সঙ্গে একমত পোষণ করছে। কিভাবে করল সেটা? তাহলে কেন করল তারা? বলেন আপনি। মানে আগের দাবির সাথে জনগণ যে একমত পোষণ করেছে সেটা আপনার কেন মনে হলো? আমি একজন জনগণ। আমি তো বুঝি। আমি কি আমারটা বুঝি না। আপনারটা নিশ্চয়ই বুঝি। আমি তো মনে করেন ইলেকশন করি নাই। আমি আমার যে ওয়েবসাইট একটা আছে ওখানে আমি একটা জরিপ করেছি। ৭০ হাজার লোক আমাকে ভোট দিছে ভাই। এটা তো ১৮ কোটি মানুষের দেশ। হোক ১৮কোটি মানুষের মতামত নিয়েই।’
তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে কোটি মানুষের মতামত নিয়ে আসছে কয়জন? সেজন্যই জানতে চাচ্ছি যে ফেব্রুয়ারিতে তারা রাজি নয় এবং ডিসেম্বরে রাজি। এটা কি ওই ৭০ হাজার ভোটের থেকে আপনার না সাতজন লোক যদি বলেন আমি একাই বলছি। বিএনপি কোন ব্যাখ্যা দিছে? কেন তারা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গেল। ব্যাখ্যা যে আমরা এই কারণে মনে করলাম যে ফেব্রুয়ারিতে শীত পড়বে না শীত কম পড়বে? আমরা ওখানে চলে গেলাম সে সময় রোজা থাকবে অথবা রোজার আগে হবে তারা কোন ব্যাখ্যা দিছে?’
দৈনিক সকালবেলা National Daily Newspaper
