ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের তালা দেওয়ার ঘটনায় ফটকগুলোতে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
সাময়িক বহিষ্কার হওয়া নিরাপত্তাকর্মীরা হলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরী মো. শাহ আলম ও মো. সেলিম; চারুকলা অনুষদের মাঝের ফটকে দায়িত্বে থাকা প্রহরী মো. সংগ্রাম হোসেন; পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের প্রহরী মো. সাইফুল ইসলাম এবং কার্জন হলের পেছনের ফটকের মো. আলী আহমেদ। সাময়িক বহিষ্কারের পাশাপাশি তাদের কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে গত মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি এলাকার প্রবেশদ্বারে তালা দেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
