ঢাকার কাওলায় অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের সমাবেশে টঙ্গী-গাজীপুর থেকে এক লাখ লোক নিয়ে অংশ নিচ্ছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। শনিবার (১৪ অক্টোবর) তিন হাজার গাড়ির বহর নিয়ে তিনি ঢাকায় সমাবেশে অংশ নেবেন বলে জানিয়েছেন।
শুক্রবার (১৩ অক্টোবর) রাত ৯টায় গাজীপুর সিটির সাবেক মেয়র ও বর্তমান মেয়র জায়েদা খাতুনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম এই তথ্য জানান।
জাহাঙ্গীর আলম জানান, শনিবার ঢাকার কাওলায় আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে তিনি এক লাখ লোক নিয়ে অংশ নেবেন।
এই সব লোকের যাতায়াতের জন্য ইতিমধ্যে তিন হাজার গাড়ি চুক্তি করা হয়েছে।
প্রসঙ্গত, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের দিন ৭ অক্টোবর এই সমাবেশে হওয়ার কথা ছিল।
আবহাওয়া খারাপ থাকায় সমাবেশটি স্থগিত করে ১৪ অক্টোবর নির্ধারণ করে ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগ।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
