Tuesday , 11 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
দূরপাল্লা-আন্তঃজেলায় প্রতি কিমিতে বাসভাড়া বাড়ল যত
--সংগৃহীত ছবি

দূরপাল্লা-আন্তঃজেলায় প্রতি কিমিতে বাসভাড়া বাড়ল যত

অনলাইন ডেস্ক:

দূরপাল্লা ও আন্তঃজেলার বাসভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ছে বাসভাড়া।

সেই হিসাবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। অন্যদিকে, দূরপাল্লার পথে বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা।

এছাড়া আন্তঃজেলায় কিলোমিটারপ্রতি ১১ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ সংক্রান্ত বৈঠক শেষে বাসভাড়া বৃদ্ধির তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ‘ঢাকা এবং চট্টগ্রামে দূরপাল্লার গাড়িতে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আন্তঃজেলার প্রতি কিলোমিটারেও বাড়ানো হবে ১১ পয়সা।

About Syed Enamul Huq

Leave a Reply