তিন সপ্তাহব্যাপী নিবিড় কৌশলগত নেতৃত্ব প্রশিক্ষণ ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬/১’ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাপস্টোন ফেলোদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুর সেনানিসাবস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) তা অনুষ্ঠিত হয়। এই কোর্সে মোট ৪৫ জন ফেলো অংশগ্রহণ করেন।
তাদের মধ্যে ছিলেন সংসদ সদস্য, জ্যেষ্ঠ সামরিক ও পুলিশ কর্মকর্তা, খ্যাতনামা শিক্ষাবিদ, জ্যেষ্ঠ চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার উচ্চপদস্থ প্রতিনিধি, কূটনীতিক এবং করপোরেট নেতৃবৃন্দ।
এনডিসির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অবহিত সংলাপ ও ঐকমত্য গঠনের গুরুত্ব তুলে ধরেন।
সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী ও বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, এনডিসির অনুষদ ও স্টাফবৃন্দ এবং অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
