Thursday , 25 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে নয় বিএনপি : মির্জা ফখরুল
--ফাইল ছবি

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে নয় বিএনপি : মির্জা ফখরুল

অনলাইন ডেস্কঃ

দেশের মানুষ নির্বাচন চায় জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন। তবে বিএনপি সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয়।’

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসব কথা বলেন। থাইল্যান্ডে ৭ দিনের চিকিৎসা শেষে তিনি দেশে ফেরেন।

সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। যারা সংস্কার চাচ্ছে না, সেটা তাদের দলের ব্যাপার।’ডাকসু নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের এই নির্বাচন সবার অংশগ্রহণে সুষ্ঠু ও সন্দুরভাবে সম্পন্ন হোক, এটাই প্রত্যাশা করছি।’

About Syed Enamul Huq

Leave a Reply