যে উপদেষ্টা রাষ্ট্রপতিকে সম্মান দেন না, তিনি বেয়াদব উপদেষ্টা বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিক মাসুদ কামাল বলেন, রাষ্ট্রপতির চেয়ারে কে বসে আছে দেট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হল চেয়ারটা।
আপনি যদি চেয়ারটাকে সম্মান না দেন তাহলে আপনার চেয়ার কাউকে সম্মান দেবে না। যে লোক বেয়াদব, বেয়াদবকে আমি সম্মান দেব কেন? আপনি তো বেয়াদব। আপনি মানতেছেন না রাষ্ট্রপতিকে। যে উপদেষ্টা রাষ্ট্রপতিকে সম্মান দেয় না, সে বেয়াদব উপদেষ্টা।তাকে তো আমি মানবো না এবং তাকে তো আমি সম্মান দেব না। আপনি যা করবেন, তাই পাবেন এবং এইদিন কিন্তু ঘনিয়ে আসছে। দেখেন আরো সামনের দিন, দেখেন না কি হয়।তিনি বলেন, আপনি রাষ্ট্রপতিকে পদত্যাগ করাবেন কিভাবে? একটা নিয়ম তো লাগবে।
রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায়, সেটা করতে হবে সংসদে। আপনার সংসদ এক্সিস করে না। তাকে আপনি কিভাবে আউট করবেন, একটা আউট করতে পারেন যদি উনি পদত্যাগ করেন। যদি উনি পদত্যাগ না করেন তাহলে কার কি মনে কি খায়েশ আছে, কে কি চান—এগুলো মূল্যহীন।রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের এই কনসেপ্টটাই আমাদের সংবিধান স্বীকার করে না।
এটা কিন্তু সাংবিধানিক প্রক্রিয়ায় একটা সরকার গঠিত হয়েছে বলে জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে। তাহলে আমি সংবিধানের আলোকে আলাপ করব। আমাদের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারই নাই। আচ্ছা ধরে নিলাম এটা অন্তর্বর্তীকালীন সরকার, মানে তত্ত্বাবধয়ক সরকারের মতো কিছু একটা। তত্ত্বাবধায়ক সরকারের যে ফরমেটটা, সেই ফরমেট যদি আপনি ধরেন তাহলে সেখানে এই উপদেষ্টা কার উপদেষ্টা—সে রাষ্ট্রপতির উপদেষ্টা। দেশ কিন্তু চালায় রাষ্ট্রপতি—মানে তথ্যগতভাবে। এই উপদেষ্টা রাষ্ট্রপতিকে পরামর্শ দেয় উপদেশ দেয়—যে এভাবে চালান, এভাবে চালান। উনারা কিন্তু মন্ত্রী না কেউ, উপদেষ্টা। কিন্তু উনারা মানেন না, না মানার একটা প্রবনতা মাঝখানে আছে। তারা রাষ্ট্রপতিকে সম্মান দেয় না।