পীরগাছা প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছা বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ একাডেমিতে এইচএসসি (বিএমটি—বিএম) ২০২৫ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। কলেজ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানটি একাডেমির পক্ষ থেকে আয়োজিত হয়, যা ছিল হৃদয়গ্রাহী ও উৎসবমুখর পরিবেশে ভরপুর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আব্দুল কাদের মিঞা এবং সঞ্চালনায় ছিলেন প্রভাষক শেখ রাশেদুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর—৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান আফছার আলী। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন পীরগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, একাডেমির সাবেক অধ্যক্ষ শেখ ইমদাদুল হক, সহকারী অধ্যাপক আইয়ুব হোসেন, প্রভাষক এনামুল হক এবং বিদায়ী শিক্ষার্থী প্রতিনিধি আব্দুল কাদের, লিটন মিয়া, পল্লব ও মন মিয়া।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি সহকারী অধ্যাপক আহম্মদ হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনিছুর রহমান বাবু সহ অন্যান্য শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষাংশে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল ওয়াদুদ প্রিন্স। এই সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল শিক্ষার্থীদের জীবনের এক স্মরণীয় মুহূর্ত, যা তাদের শিক্ষা জীবনের শেষ অধ্যায়কে আরও গৌরবময় করে তুলেছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
