বরগুনা প্রতিনিধি:
লেনদেন হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে পূবালী ব্যাংক পিএলসি বরগুনা শাখার আয়োজনে দুই দিন ব্যাপী ক্যাশলেস এ্যান্ড ডিজিটাল ব্যাংকিং বিষয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই বুধবার বেলা ১১টা শহরের মুরগি বাজার টলে এ ক্যাশলেস এ্যান্ড ডিজিটাল ব্যাংকিং বিষয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় । পূবালী ব্যাংক পিএলসি বরগুনা শাখার ব্যবস্থাপক এমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি বরগুনা শাখার গ্রাহক, শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও প্রথম শ্রেণীর ঠিকাদারগণ উপস্থিত ছিলেন । ক্যাশলেস এ্যান্ড ডিজিটাল ব্যাংকিং বিষয়ে মতবিনিময় ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন পূবালী ব্যাংক পিএলসি বরগুনা শাখার অফিসার ছগির হোসেন । পরে লেনদেন হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই স্লোগানে পূবালী ব্যাংক পিএলসি বরগুনা শাখার আয়োজনে ক্যাশলেস এ্যান্ড ডিজিটাল ব্যাংকিং সচেতনতামূলক পৌর শহরে একটি র্যালি বের করে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূবালী ব্যাংকের বরগুনা শাখার সামনে শেষ হয়।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
