স্টাফ রিপোর্টার : মোঃ শহিদুল ইসলাম ওরফে তোহিরুল।চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ থানার কর্ণখালি ফতেপুর গ্রামের রন্ধে রন্ধে যার অপরাধের গল্প। তার বাবাকে কেউ চিনে না, তোহমিনার ছেলে নামে পরিচিত এই তোহিরুল নিজের নাম পর্যন্ত চেঞ্জ করে নিয়েছে নানা অপরাধের সাথে জড়িত থাকার কারণে । এ যেন কেঁচো খুঁড়তে সাপ। ফতেপুর কর্নখালী মির্জাপুর ইংলিশ কামালপুর এলাকার অনেকের কাছ থেকে এই তোহিরুল টাকা আত্মসাৎ করে নিয়েছে তাও কয়েক বছর হয়ে গেল । এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক, জেলা এসপি, শিবগঞ্জ থানা ও জামবারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর লিখিত ও মৌখিক অভিযোগ হয়েছে। আর এই অভিযোগ তদন্ত করতে গিয়েই শহিদুল ওরফে তোহরুলের একের পর এক বেরিয়ে আসে নানা অপরাধ ও অসামাজিকতার ফিরিস্তি। এই তোহরুল এলাকার অনেক লোকের কাছ থেকে লাখ লাখ টাকা মেরে আজও বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। এসব টাকা দিয়ে সে মাটির বাড়ির বদলে এখন অট্টালিকা গড়ে তুলছে। মানুষকে ফাঁকি দিতে বোনের নামে জমি কিনেছে উল্লেখ্য তার কোন সন্তান-সন্ততি নেই।
সরেজমিন এসব বিষয় জানতে গেলে তার ব্যাপারে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়। এমনকি এসবের বাইরেও নানারকম অপরাধের খোঁজ পাওয়া গেছে। এমনকি তার এসব অপরাধের ধরন স্বাভাবিক অপরাধ বিজ্ঞানের ধারাকেও ছাড়িয়ে গেছে। আজ এসব বিষয় নিয়ে আমাদের অনুসন্ধানের ফোকাসিং নয়। তাই ওইসব অন্ধকার বিষয়গুলো আপাতত এই প্রতিবেদক উল্লেখ করছেন না।
বহু মানুষ আজ পথে পথে ঘুরছে এই তোহরুলের কারণে। সকল মহলের কাছে চাওয়া মাথার ঘাম পায়ে ফেলা কষ্টার্জিত গরিব দুঃখী অসহায় মানুষের লক্ষ লক্ষ টাকা যাতে তোহরুল ফেরত দেয় এমনই কামনা।
এসব ব্যাপারে তোহরুলকে জিজ্ঞাসাবাদ করা হলে, তোহরুল সংশ্লিষ্ট মহালকে তদন্ত করার ব্যাপারে আহ্বান জানান। যদিও একটা পর্যায়ে তার ভাগনে নাসিম নানা হঠকারিতামূলক কথা বলেন। এই নাসিমের ব্যাপারেও নানা কথা আমাদের কাছে আসছে। পরবর্তীতে সেগুলো যাচাই বাছাই ও যথাযথ ভিত্তির উপর প্রকাশ করা যেতে পারে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper