মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘ফ্যাসিবাদের পতন হলেও বাংলাদেশ পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি।’ শনিবার (১২ জুলাই) চন্দনাইশ উপজেলার স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের আয়োজনে ‘নবচিন্তা : তরুণদের দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘গত বছরের ৫ আগস্ট ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে শিশুসহ অনেক তরুণ প্রাণ হারিয়েছে। হাসপাতালের বারান্দায় মৃত্যুপথযাত্রীদের করুণ চিত্র এখনো চোখে ভাসে।
চন্দনাইশ উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন। যৌথভাবে সঞ্চালনা করেন স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের এহসান উদ্দিন সৌরভ ও রিদুয়ান হোসেন।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
