সাবেক মন্ত্রী ও ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার বলেছেন, ‘আমাদের গণতন্ত্রের সংগ্রামকে বিপথগামী করার জন্য সংস্কারের নামে একটা সূক্ষ্ম কারচুপি চলছে। এই ঘৃণ্য তৎপরতা কিছুতেই জয়যুক্ত হতে পারবে না। কোনো শক্তি আমাদের ঐক্য বানচাল করতে পারবে না।’
শনিবার (১২ জুলাই) পিরোজপুরের নাজিরপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে সমকালীন রাজনীতি পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এই পদ্ধতিকে যদি গ্রহণ করতে হয়, তাহলে পরবর্তী পার্লামেন্ট সেটি দেখবে। এখন তাড়াহুড়া করে এই সমস্যা-সংকট নিয়ে আমরা এক্সপেরিমেন্টের দিকে ধাবিত হতে পারি না।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি খালেকুজ্জামান মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান টুবুলের সঞ্চালনায় এতে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য এলিজা জামান, লেবার পার্টির মহাসচিব আমিনুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ আকন প্রমুখ।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
