Sunday , 9 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বগুড়ায় রাতভর সেনা অভিযান, দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ২

বগুড়ায় রাতভর সেনা অভিযান, দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ২

বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার রাজাপুর উপজেলার মন্ডলধরন এলাকায় সেনাবাহিনী পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দুই কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। গত ২৩ জুন বগুড়া সদর সেনা ক্যাম্প থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে প্রথম অভিযান চালিয়ে ৫টি দেশীয় অস্ত্র ও একটি ককটেল বোমা উদ্ধার করা হয়। এরপর গতকাল রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত পুনরায় ওই এলাকায় কৌশলগত অভিযান পরিচালনা করেন সেনা সদস্যরা।

এ অভিযানে মোট ২৬টি দেশীয় তৈরি অস্ত্র ও ১৬টি ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ছাড়াও গ্যাংয়ের দুই সক্রিয় সদস্য, আসিফ ও শাওনকে গ্রেফতার করা হয়। পরে উদ্ধারকৃত সামগ্রী ও গ্রেফতারকৃতদের পুলিশ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, তাদের এই সুনির্দিষ্ট অভিযান এলাকায় নিরাপত্তা পরিস্থিতি উন্নত করেছে এবং সাধারণ মানুষের মধ্যে সেনাবাহিনীর প্রতি আস্থা বৃদ্ধি পাচ্ছে। স্থানীয়রা এ কার্যক্রমের প্রশংসা ও সন্তোষ প্রকাশ করেছেন।

About Syed Enamul Huq

Leave a Reply