বাংলাদেশের জ্যেষ্ঠ কয়েকজন সাংবাদিক ফ্রান্সের ভিসা চেয়েও পাননি- এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছিলেন লন্ডনপ্রবাসী একজন সম্পাদক। ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যাসদুপুই সোমবার সকালে সেই বার্তা প্রসঙ্গে সামাজিক মাধ্যমে বলেছেন, ওই খবরটি মিথ্যা।
ফ্রান্সের রাষ্ট্রদূত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লন্ডন বাংলা চ্যানেল এবং সাপ্তাহিক সুরমার বিশেষ প্রতিনিধি আবদুর রব ভুট্টোর এক্স বার্তা শেয়ার করে লিখেছেন, ‘খেলাধুলা জীবনে অপরিহার্য। কেউ ফুটবল খেলে, কেউ টেনিস, কেউ ব্যাডমিন্টন বা স্কোয়াশ। আবদুর রব ভুট্টোর দৈনন্দিন খেলা হলো মিথ্যা এবং বিভ্রান্তি।’
দৈনিক সকালবেলা National Daily Newspaper
