বিভিন্ন দাবিতে আবারও বিক্ষোভ শুরু হয়েছে সচিবালয়ে। আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে সচিবালয়ের বাদামতলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন দাবিতে সচিবালয়কেন্দ্রিক সংযুক্ত পরিষদ।
এর আগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কর্মচারীদের সঞ্জীবনী প্রশিক্ষণ, বিদেশ গমন ও অবসরভোগীদের জন্য চিকিৎসাভাতাসহ সাত দাবিতে বিক্ষোভ করে তারা।
বিক্ষোভকারীদের দাবিগুলো হলো— পে-স্কেল দ্রুত বাস্তবায়ন করা, সঞ্জীবনী প্রশিক্ষণ ১০ দিনের জন্য করা, সঞ্জীবনীর ভাতা ২০ হাজার টাকা করা, পরিবারের ছয়জনের রেশন চালু করা ইত্যাদি।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
