Friday , 14 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ব্ল্যাকমেইল করা যাবে, এমন কোনো দুর্বলতা আমার নেই : জাহেদ উর রহমান
--রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান

ব্ল্যাকমেইল করা যাবে, এমন কোনো দুর্বলতা আমার নেই : জাহেদ উর রহমান

অনলাইন ডেস্কঃ

রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান সামাজিক মাধ্যমে বলেছেন, তাকে কেউ ব্ল্যাকমেইল করে কিছু করাচ্ছে না।

এক ফেসবুক পোস্টে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, আমাকে কেউ কোনোভাবে ব্ল্যাকমেইল করে কিছু করাচ্ছে বা বলাচ্ছে – এমন দাবি সর্বৈব মিথ্যা, যার মাধ্যমে আমার এক্টিভিজমকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হচ্ছে নানা মহল থেকে। ব্ল্যাকমেইল করা যাবে, এমন কোনো দুর্বলতা আমার নেই।

রবিবার ওই পোস্টে জাহেদ বলেন,  আমার স্ত্রী আনা নাসরিন সাম্প্রতিক সময়ে আমাকে জড়িয়ে যেসব কথা বলেছেন, এবং সেটা নিয়ে অনেকেই যেসব স্পেকুলেশন করছেন, সেসব নিয়ে আত্মপক্ষ সমর্থন করে সামাজিক মাধ্যমে কোনো বক্তব্য দেবো না আমি। ব্যক্তিগত বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে কথা বলার চর্চাকে আমি অরুচিকর বলে মনে করি।

তিনি বলেন,  আমাকে কেউ কোনোভাবে ব্ল্যাকমেইল করে কিছু করাচ্ছে বা বলাচ্ছে – এমন দাবি সর্বৈব মিথ্যা, যার মাধ্যমে আমার এক্টিভিজমকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হচ্ছে নানা মহল থেকে। ব্ল্যাকমেইল করা যাবে, এমন কোনো দুর্বলতা আমার নেই।

স্ত্রীকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন গত ১৭ সেপ্টেম্বর আমি আমার স্ত্রীকে ডিভোর্সের নোটিস পাঠিয়েছি যা সাম্প্রতিক উদ্ভুত পরিস্থিতির কারণে নয়; দীর্ঘদিন থেকে এমন পরিস্থিতিতে ছিলাম আমরা।

তার কোনো সাম্প্রতিক এবং ভবিষ্যত কর্মকাণ্ডের সাথে আমার কোনো রকম সম্পৃক্ততা নেই। আমি আনা নাসরিনের সর্বাঙ্গীন কল্যাণ এবং সফল জীবন কামনা করছি।

About Syed Enamul Huq

Leave a Reply