সাতক্ষীরা প্রতিনিধিঃ
মানব পাচার ও অনিয়মিত অভিবাসনের ঝুঁকি কমাতে এবং এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের ‘কমব্যাটিং হিউম্যান ট্র্যাফিকিং থ্রম্ন স্ট্রেনদেনিং ৪পি’স প্রজেক্ট’—এর আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
মঙ্গলবার বিকাল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণু পদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসাবে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদ, জেলা সমাজসেবা কর্মকর্তা সন্তোষ কুমার নাথসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।
প্রকল্পের বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেনশন প্রোগ্রাম রিওজিনাল ম্যানেজার দেবান্দ মন্ডল।
কর্মশালায় বক্তারা বলেন, সঠিক তথ্যের অভাব এবং দালালদের মিথ্যা প্রলোভনের কারণে দেশের বহু মানুষ অনিয়মিত ও ঝুঁকিপূর্ণ অভিবাসনের পথে পা বাড়িয়ে সর্বস্বান্ত হচ্ছেন। অন্যদিকে, অবৈধ পথে গেলে নির্যাতন, শোষণ, জেল—জরিমানা এমনকি মৃত্যুর ঝুঁকিও থাকে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
