Wednesday , 24 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
রাজকীয় বিদায় সন্তোষ লালের!

রাজকীয় বিদায় সন্তোষ লালের!

ফেনী প্রতিনিধিঃ
৩৫ বছরের কর্মজীবন শেষে ভালোবাসা ও শ্রদ্ধায় বিদায় নিলেন ফেনী সেন্ট্রাল হাই স্কুলের পরিচ্ছন্নকর্মী সন্তোষ লাল। রোববার (২২ জুন) বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত হয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি আলাল উদ্দিন আলাল। উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা। বিদায় অনুষ্ঠানে তাকে দেওয়া হয় গার্ড অব অনার, উপহারসামগ্রী ও প্রায় ৪ লাখ টাকা নগদ অর্থ। শেষে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে তাকে বাড়ি পেঁৗছে দেওয়া হয়।

সন্তোষ লাল বলেন, “একজন পরিচ্ছন্নকর্মী হিসেবে এমন বিদায় পাবো কখনও ভাবিনি। সবার ভালোবাসায় অভিভূত।”

১৯৭৩ সালে তার মা সুন্দরী রানী এ বিদ্যালয়ে কাজ শুরু করেন। পরে যোগ দেন বাবা, স্ত্রী এবং নিজেও। তিন প্রজন্ম ধরে এই পরিবার বিদ্যালয়ের পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করে এসেছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও সাবেক শিক্ষার্থীরা জানান, সন্তোষ দার মতো নিবেদিত কর্মী বিদ্যালয়ের গর্ব। তার নিষ্ঠা ও ভালোবাসা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

About Syed Enamul Huq

Leave a Reply