মো. রবিউস সানি আকাশ
স্টাফ রিপোর্টার
মিরপুর শহীদ স্মৃতি মার্কেট ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে সভাপতি মো. আমান উল্লাহ আমান, সহ সভাপতি মো. নাসির উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর পাঠান মিন্টু পরিষদের সকল প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকাল ৯ টা থেকে ৪ টা পর্যন্ত ভোটাররা দেশ-বিদেশ থেকে এসে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে ভোট দেন।যুগ্ম সম্পাদক মতিউর রহমান বকুল, অভ্যন্তরীণ অডিটর হাকিম মো. খোরশেদ আলম ভূঁইয়া, কোষাধক্ষ্য মো. দিদার হোসেন কাজী। এছাড়া ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন শেখ মো. আব্দুস সেলিম, মো. গোলাম মোস্তফা , মো. হাবিব উল্লাহ পাটোয়ারী, মো. আব্দুস সালাম, এ্যাড. মো. নাসির উদ্দিন, মো. রাকিবুল আলম রঞ্জু।
বৃহত্তর ঢাকার প্রাচীন সমিতি ১৯৭২ সালে তাদের পথ চলা শুরু করে। দীর্ঘ দিন পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মধ্যে আনন্দ-উচ্ছাস দেখা যায়। নির্বাচনে ৩৭৭ জন ভোটারের মধ্যে ২৫৬ জন ভোট দেন। আগামী ৩ বছরের মেয়াদে এই সমিতি পরিচালনা করবেন নির্বাচিতরা।
নির্বাচিত সভাপতি-সম্পাদক বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন পরিচালনা করেছেন এই নির্বাচন কমিশনাররা। নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমরা একে অপরের পরিচিত। কোন সমস্যা হয়নি। জয়ী প্রার্থীরা নির্বাচনে দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগামী ভূমিকা রাখবে। যারা জয়ী হয়েছে তারা একসাথে এই মিরপুর শহীদ স্মৃতি মার্কেট ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর উন্নয়নে কাজ করবে।
একাধিক ভোটার বলেন, দীর্ঘ দিন পরে আজকে এই নির্বাচন আমাদের মিলন মেলা পরিণত হয়েছে। মিরপুর শহীদ স্মৃতি মার্কেট ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ নির্বাচনে সকলের সাথে দেখা হচ্ছে, খুবই ভালো লাগছে। আমাদের মাঝে বিদেশ থেকেও ভোটাররা এখানে ভোট দিতেে এসেছে। নির্বাচনে অংশগ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। আমরা আশা করবো বিজয়ীরা মিরপুর শহীদ স্মৃতি মার্কেট ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর উন্নয়নে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা। সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।
প্রধান নির্বাচন কমিশনার মেট্রোঃ থানা সমবায় অফিসার মুহাম্মদ ওমর ফারুক বলেন, নির্বাচনকে সুষ্ঠ করতে সকল ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিলো। সকল প্রার্থীরা স্বচ্ছন্দ মতে তাদের ভোট দেন এবং প্রার্থী বা ভোটারদের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ পাওয়া যায়নি। প্রার্থীরা একে অপরের সুপরিচিত। কোন বিশৃঙ্খলা হয়নি। সিসি ক্যামেরা ছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ছিল এই নির্বাচনে। আমি সকল প্রার্থীকে ধন্যবাদ জানাই।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
