Wednesday , 24 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মুক্তচিন্তার সুযোগ না থাকায় বিগত সময়ে শিক্ষার বিকাশ ঘটেনি : শিক্ষা উপদেষ্টা
--শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

মুক্তচিন্তার সুযোগ না থাকায় বিগত সময়ে শিক্ষার বিকাশ ঘটেনি : শিক্ষা উপদেষ্টা

অনলাইন ডেস্কঃ

বিগত সময়ে মুক্তচিন্তার সুযোগ ছিল না বলেই শিক্ষার বিকাশ ঘটেনি বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

আজ শনিবার ঢাকা কলেজের অডিটরিয়ামে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আয়োজনে ‘জুলাই গণ-অভ্যুত্থান ও শিক্ষা ক্যাডারের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘ছাত্র-জনতা যে চেতনা ধারণ করে দেশ ফ্যাসিস্ট মুক্ত করেছে, সে চেতনাকে বাঁচিয়ে রেখে শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জন করতে হবে। মুক্তচিন্তার সুযোগ না থাকায় বিগত সময়ে শিক্ষার বিকাশ ঘটেনি।

ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, ‘সময় এসেছে তরুণদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার, দেশ গড়ার কারিগর হিসেবে তৈরি করার। একটা অস্থির সময় পার করছে সবাই, যা বিচক্ষণতার মধ্যে দিয়ে পার করতে হবে। শিক্ষার ক্ষেত্রে বিশ্বমানের মাপকাঠিতে নিজেদের বিবেচনা করার জন্য কাজ করছে সরকার।’

ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সভাপতিত্বে আলোচনায় আরো উপস্থিত ছিলেন শিক্ষা অধিদপ্তরের সিনিয়র নেতৃবৃন্দরা।

About Syed Enamul Huq

Leave a Reply